ইন্টেল কোর আল্ট্রা সিরিজের জন্য গিগাবাইটের ৩টি নতুন মাদারবোর্ড উন্মোচন
ইন্টেলের কোর আল্ট্রা সিরিজের জন্য বিশ্ববাজারের সঙ্গে একই দিন ও সময়ে বাংলাদেশেও অবুমক্ত করা হলো গিগাবাইট ব্র্যান্ডের অরোজ জেড৮৯০ সিরিজের ৩টি মাদারবোর্ড। ২৪ অক্টোবর রাতে রাজধানীর মিরপুর সড়কের জহির টাওয়ারে অবস্থিত স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর কর্পোরেট হেড অফিসে মোড়ক উন্মোচন করা মার্দারবোর্ড তিনটি মডেল হলো ৮১ হাজার টাকার মাস্টার, ৪৪ হাজার ৫০০ টাকার লাইফ ওয়াফাই আইস এবং ৪২ হাজার ৫০০ টাকার লাইট ওয়াফাইস ৭।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন এবং গিগাবাইট কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান।
এসময় মুজাহিদ আল বেরুনী সুজন বলেন, গিগাবাইটের অরোজ জেড৮৯০ সিরিজের মাদারবোর্ড বাজারে প্রযুক্তিগত উৎকর্ষের নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর অসাধারণ ফিচারসমূহ কম্পিউটার নির্মাণে নতুন মাত্রা যোগ করবে।
অপরদিকে গিগাবাইট কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান বলেন, প্রযুক্তির দুনিয়ায় ক্রমাগত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে গিগাবাইট তাদের সর্বশেষ প্রযুক্তির অরোজ জেড৮৯০ মাদারবোর্ডের মাধ্যমে এক নতুন মাত্রার পারফরম্যান্স নিয়ে এসেছে। বিশেষত, এর সাথে যুক্ত ডি৫ বায়োনিক কোরসা (D5 Bionic Corsa) এবং AI সমৃদ্ধ প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য অসাধারণ পারফরম্যান্স পেতে সহায়তা করবে।
তিনি আরো বলেন, এই মাদারবোর্ডে সংযুক্ত ডি৫ বায়োনিক কোরসা হচ্ছে একটি উন্নত প্রযুক্তি যা পারফরম্যান্সকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে দ্রুততম ডেটা ট্রান্সফার, স্মুথ মাল্টিটাস্কিং এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন গেমিং অভিজ্ঞতা প্রদান করার জন্য। DDR5 মেমোরি সমর্থন সহ, ডি৫ বায়োনিক কোরসা উচ্চ গতির মেমোরি পারফরম্যান্স নিশ্চিত করে, যা মেমোরি ব্যবহারের সময় লোড টাইম অনেকাওশ অনেকাংশে কমিয়ে আনে। এছাড়া এই মাদারবোর্ডে রয়েছে PCIe 5.0 সাপোর্ট, যা ডেটা ট্রান্সফারের গতি এবং পারফরম্যান্সকে বহুগুণ বাড়িয়ে দেয়। এটি পরবর্তী প্রজন্মের গ্রাফিক্স কার্ড এবং এসএসডির সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ।
অনুষ্ঠানে জানানো হয়, অরোজ জেড৮৯০ মাদারবোর্ডে রয়েছে RGB Fusion 2.0 ফিচার, ফলে ব্যবহারকারী তাদের সেটআপকে সম্পূর্ণ নিজেদের মতো করে কালার বা আলোকিত করার সুযোগ পাবে। যার ফলে প্রতিটি গেমিং অভিজ্ঞতা আরও রঙিন ও আকর্ষণীয় হয়ে উঠবে।







